বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুলাই ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি আপাতত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ আপাতত স্থগিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেকজান্দরু হুদিস্তেনু। তবে তার মতে, কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়নি। শেষ পর্যন্ত উভয় পক্ষকেই আলোচনার পথেই ফিরতে হবে।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হুদিস্তেনু বলেন, কূটনীতির পথ একেবারে বন্ধ হয়ে যায়নি, বরং এটি সাময়িকভাবে স্থগিত রয়েছে।

তিনি বলেন, দিনশেষে যুক্তরাষ্ট্র ও ইরান-উভয় পক্ষকেই এই যুদ্ধাবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, এই সংঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়।

তাই শেষ পর্যন্ত তারা একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে বাধ্য হবে।
হুদিস্তেনুর মতে, সংকটের শুরু থেকেই ওয়াশিংটন ও তেহরানের লক্ষ্য এবং কূটনৈতিক আলোচনার ধরন নিয়ে স্পষ্ট মতপার্থক্য ছিল।

যুদ্ধের অবসান কীভাবে হবে এবং আলোচনা কোন কাঠামোয় এগোবে, তা নিয়ে শুরু থেকেই দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি ছিল।

তিনি বলেন, এই ভিন্নমতের কারণেই পরিস্থিতি আবারও একটি সীমিত সামরিক সংঘাতের ফাঁদে আটকে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই বিশ্লেষক আরও বলেন, বর্তমান পরিস্থিতি সরাসরি বড় ধরনের যুদ্ধে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে দুই পক্ষের রণংদেহী অবস্থান উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে গত দুই মাসের মধ্যে বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!