বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৯ জুলাই ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ২৫ লাখ ভারতীয় মালামাল জব্দ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রায় পঁচিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোনের যন্ত্রাংশ, সুখি, ফেমিকন ও ফেমিপিল ট্যাবলেট। এছাড়া একটি বাংলাদেশি মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে, এসব অভিযানে কোনাে চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি তারা।

রোববার (১৯ জুলাই) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির সদস্যরা এসব মালামাল জব্দ করেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈকারী বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর থানাধীন বলদঘাট থেকে ১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, তলুইগাছা বিওপির সদস্যরা চারাবাড়ি নামক স্থান থেকে ৩ লাখ ৫৬ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক অভিযানে কেড়াগাছি নামক স্থান থেকে ১৮ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, বাংলাদেশি মোটরসাইকেল, সুখি, ফেমিকন ও ফেমিপিল ট্যাবলেট জব্দ করে।

এছাড়াও হিজলদী বিওপির সদস্যরা কলারোয়া থানাধীন বড়ালী নামক স্থান হতে ১ লাখ ১৯ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

জব্দকৃত মালামালের মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১০

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১১

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১২

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৩

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৪

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৫

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৬

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৮

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৯

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

২০
error: Content is protected !!