
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সিএসও নেটওয়ার্ক, নাগরিক সমাজ ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইউএনও ওমেনের সহযোগিতায় সোমবার শহরের ম্যানগ্রোভ সভাঘরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী। পাওয়ার পয়েন্টে তথ্যচিত্র উপস্থাপন করেন বিএনপিএসের উপ-পরিচালক নাসরিন বেগম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগাম অফিসার ফাতেমা জোহরা।
কর্মশালায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্থানীয় কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে কৌশল নির্ধারণ, প্রকল্প সম্পর্কে ধারণা, সিডো সনদ, ইউএনএইচসিআর, স্থানীয় প্রাসঙ্গিকতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
স্থানীয় কণ্ঠস্বর, বৈশ্বিক অধিকার, ইউএনএইচসিআর এবং সিএসও অ্যাকশন বিষয়ে জাতীয় এ্যাকশন প্লানের তিনটি প্রধান স্তম্ভ প্রতিরোধ, অংশগ্রহণ, সুরক্ষা, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক আলোচনা করা হয়।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক আসাদুজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর শফিক দৌলা সাগর, সাংবাদিক ও কোস্টাল পিপলস ফোরামের (সিপিএফ) ফারুক রহমান, বিএনপিএসের সহকারী প্রকল্প সমন্বয়কারী সেঁজুতি ধর, প্রাক্তন অধ্যাপক পবিত্র মোহন দাস, সদর থানার এসআই মমতাজ বেগম, নারী নেত্রী ও সাবেক কাউন্সিলার ফরিদা আক্তার বিউটি প্রমুখ।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মায়া’র কিশোরী উদ্যোক্তাকর্মী তাজকিয়া তাবাচ্ছুম, রফিকুল ইসলাম, ওসিসির আবদুল হাই সিদ্দিকী, মানবাধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা, অধিকারকর্মী স ম তুহিন, কামরুন্নাহার রেখা প্রমুখ।
মন্তব্য করুন