বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২০ জুলাই ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: নিহতদের স্মরণে দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট: দেখতে দেখতে কেটে গেছে একটি বছর। কিন্তু এখনো মুছে যায়নি উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির সেই ভয়াবহ ও বিভীষিকাময় স্মৃতি।
ঘটনার এক বছর পূর্ণ হলেও কালো দিনটির কথা ভুলতে পারেননি স্বজনহারা পরিবার, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রিয়জন হারানোর গভীর বেদনা আজও তাড়া করে বেড়াচ্ছে নিহতদের স্বজনদের।

ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় সোমবার (২০ জুলাই) মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।

গত বছর এই দিনে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার বেদনাবিধুর স্মৃতি স্মরণে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।
কর্মসূচির প্রথম দিনে স্কুলের ১৬টি শাখায় একযোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দিয়াবাড়ি ক্যাম্পাসে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় আবেগঘন স্মৃতিচারণ ও আলোচনা সভা।
আনুষ্ঠানিকতা বা বাইরের অতিথিদের উপস্থিতি ছাড়াই সহপাঠীদের ভালোবাসা ও আবেগে দিনটি পালন করেন মাইলস্টোন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে নিহত ও আহতদের স্মরণে আমরা দুই দিনব্যাপী কর্মসূচি পালন করছি। প্রথম দিনে স্কুলের ১৬টি শাখায় শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দিয়াবাড়ি ক্যাম্পাসে আহত শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করা হয়েছে। আজকের কর্মসূচিতে কোনো অভিভাবককে আমন্ত্রণ জানানো হয়নি। এটি মূলত শিক্ষার্থীদের নিয়েই আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, গত তিন দিন ধরে ঢাকা ও ঢাকার বাইরে নিহত শিক্ষার্থীদের যেসব স্থানে দাফন করা হয়েছে, সেখানে শিক্ষকদের পাঠানো হয়েছে। তারা অভিভাবকদের সঙ্গে নিয়ে দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।

দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে মঙ্গলবার (২১ জুলাই) দিয়াবাড়ি ক্যাম্পাস ছাড়া মাইলস্টোনের অন্যান্য শাখায় সাধারণ কর্মসূচি পালন করা হবে। দিয়াবাড়ি ক্যাম্পাসে থাকছে দুটি প্রধান আয়োজন।

সকাল ১০টা থেকে দুর্ঘটনাস্থলের ভবনের সামনে নির্মিত স্মৃতিবেদিতে অভিভাবকসহ সাধারণ মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাতে পারবেন। একই সঙ্গে বিএনসিসি ও স্কাউটদের অংশগ্রহণে সশস্ত্র গার্ড অব অনার প্রদান করা হবে। অনুষ্ঠানটি দুপুর পর্যন্ত চলবে।

এ আয়োজনে বাইরের কোনো অতিথি থাকবেন না। স্কুল কর্তৃপক্ষ এবং নিহত ও আহত শিক্ষার্থীদের অভিভাবকরাই এতে অংশ নেবেন।

এ ছাড়া মঙ্গলবার বিকেল ৩টা থেকে দিয়াবাড়ি ক্যাম্পাসের অডিটোরিয়ামে আলোচনা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ আয়োজনে মূলত অভিভাবকরা উপস্থিত থাকবেন। সেখানে অভিভাবক ও শিক্ষার্থীরা দুর্ঘটনার স্মৃতি এবং নিজেদের অনুভূতি তুলে ধরবেন।

এক বছর পেরিয়ে গেলেও মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষত এখনো গভীর। স্মরণ, দোয়া ও ভালোবাসার মধ্য দিয়ে নিহত শিক্ষার্থীদের স্মৃতিকে বুকে ধারণ করে দিনটি পালন করছেন তাদের সহপাঠী, শিক্ষক ও স্বজনরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!