বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২০ জুলাই ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্পেনের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু ও বুবলী

বিনোদন ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর স্পেনকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। সেই আনন্দে শামিল হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে স্পেনের ঐতিহাসিক সাফল্য উদযাপন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তিন তারকা শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী।

বিশ্বকাপ জয়ের পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্পেনকে অভিনন্দন জানান ঢালিউড সুপারস্টার শাকিব খান।
সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে তিনি লেখেন, ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন। তার পোস্ট প্রকাশের পর ভক্তরাও মন্তব্যের মাধ্যমে স্পেনের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।

একইভাবে স্পেনের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এই জয়ের যোগ্য ছিল।
অসাধারণ পারফরম্যান্স! বুবলীর এই মন্তব্যেও ভক্তদের ব্যাপক সাড়া দেখা যায়।

স্পেনের শিরোপা জয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সংক্ষিপ্ত একটি শুভেচ্ছাবার্তা দিয়ে লেখেন, ‘অভিনন্দন স্পেন।’ তার এই পোস্টও ভক্তদের নজর কাড়ে।

বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের পাশাপাশি দেশের তারকাদের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। প্রিয় দলের সাফল্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অভিনন্দন বার্তা সেই উচ্ছ্বাসকেই নতুনভাবে তুলে ধরেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১০

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১১

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১২

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৩

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৪

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৫

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৬

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৭

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৮

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৯

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

২০
error: Content is protected !!