বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ জুলাই ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক স্বাক্ষর

দেবহাটা প্রতিনিধি: শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তুলতে দেবহাটায় স্থানীয় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিও ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও অংশীদারিত্ব সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তোলার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা ইউনিয়নের ইউপি সদস্য আজগার আলী, ইউপি সদস্যা রেহেনা পারভিন, পারুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য অসীম ঘোষ, ফারহানা মুক্তি, কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য শিরিনা রসুল, শ্যামলী রানী, শিশুশ্রম প্রতিরোধ কমিটির সালাউদ্দিন আহমেদ, লিটন ঘোষ বাপি, গ্রাম উন্নয়ন কমিটির উত্তম রায়, ফিরোজ শাহ আলম প্রমুখ।

বক্তারা বলেন, শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। উপজেলার কোনো শিশুই যেন শ্রমে নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে থাকে—সেই লক্ষ্যেই আমরা সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ করব। তারা আরো বলেন, শিশুশ্রম বন্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সামাজিক সচেতনতা এবং সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর শৈশব নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শিশুশ্রম আইনত দণ্ডনীয়। কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা যাবে না। আমরা নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাব, যাতে উপজেলাটি শিশুশ্রমমুক্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!