বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

বিনোদন ডেস্ক: বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘কিং’। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় পা রেখেছেন বাদশা-কন্যা সুহানা খান।

ভারতের বিভিন্ন প্রান্তে চলছে এর দৃশ্যধারণের কাজ। এদিকে বাবা-মেয়েকে একফ্রেমে দেখার অপেক্ষায় ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের খবর বলছে, আগস্টেই শুরু হতে পারে সিনেমাটির শেষাংশের শুটিং। তবে এখনই কোথায় কোথায় শুটিং হবে জানা যায়নি।

শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে কিছুটা অংশের শুটিং হতে পারে। ইতোমধ্যেই বিভিন্ন স্পট ঘুরে দেখছে বিশেষ টিম।

ফলে এই মুহূর্তে জোর প্রস্তুতি চলছে তাদের।
ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে শাহরুখের ‘কিং’ লুক। অন্যান্য সিনেমার তুলনায় একেবারে অন্য রূপে দেখা যাচ্ছে বাদশাকে। এই সিনেমায় আরো অনেকে থাকলেও বলাই যায়, বাবা-মেয়ের জুটি সবচেয়ে বড় আকর্ষণ। তাদের একসঙ্গে দেখার জন্য উত্তেজিত অনুরাগীরাও।

সুহানা এর আগে অভিনয় করলেও বাবার সঙ্গে জুটি বাঁধতে আরও বেশি করে প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রের খবর। বেশ কিছু দৃশ্যের জন্য বিশেষ প্রশিক্ষণও নিচ্ছেন সুহানা।

এদিকে ‘কিং’-এ শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখার্জি, রাঘব জুয়ালের মতো অভিনেতারা। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কেও দেখা যাবে বিশেষ ভূমিকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

নারী থেকে পুরুষ হতে গিয়ে তরুণীর মৃত্যু!

উপজেলা নির্বাচনের আচরণবিধি জারি, মিছিল-পোস্টার নিষিদ্ধ

প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত

এ মাসেই তফসিল, নভেম্বরে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

১০

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

১১

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

১২

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

১৩

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

১৪

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১৫

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১৬

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৮

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৯

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

২০
error: Content is protected !!