
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর গাজী (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীউলা ইউনিয়নের বুড়াখরাটি গ্রামের মৃত আবেদ আলী গাজীর ছেলে মোঃ জাহাঙ্গীর গাজী (৩৭)কে ১৫০ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
আশাশুনি থানার (ওসি) শামীম আহমদ খান জানান, জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানাসহ কেএমপি লবণ চরা থানায় মাদক মামলা রয়েছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় আরো একটি মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন