বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ আগস্ট ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

হাবিবুর রহমান সোহাগ: নাগরিক অধিকার সুরক্ষা, আইনগত সহায়তা কার্যক্রম জোরদার এবং মানবাধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর উদ্যোগে গঠিত নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট খুলনা ইউনিটের উপদেষ্টা অ্যাডভোকেট অশোক কুমার সাহা। সভা পরিচালনা করেন ব্লাস্টের ফ্রিড (FREED) প্রকল্পের সাতক্ষীরা জেলার প্রকল্প কর্মকর্তা অ্যাডভোকেট এ. এম. মনিরুজ্জামান।

সভায় নাগরিক অধিকার সুরক্ষা, আইনগত সহায়তা কার্যক্রম আরও জোরদার, মানবাধিকার সুরক্ষা এবং নেটওয়ার্কের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নাগরিকদের ন্যায়বিচার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে নেটওয়ার্কের সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম,  দৈনিক ইত্তেফাকের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি, মানবাধিকার কর্মী অ্যাড. দিলীপ কুমার দেব, অ্যাড. খায়রুল বদিউজ্জামান, চ্যানেল ২৪-এর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, গ্রীনম্যানের জেলা কো-অর্ডিনেটর শাহাদাৎ হোসেন, সৃজনী লোককেন্দ্রের সভানেত্রী জোসনা দত্ত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক ও এখন টেলিভিশনের প্রতিবেদক আহসান রাজীব, মানবাধিকার কর্মী সাকিব রহমান, জাতীয় যুব ফোরাম (ভিএসও বাংলাদেশ)-এর প্রতিনিধি ইবনুল নাসিফ, সাতক্ষীরা জেলা যুব ফোরামের সম্পাদক রাকিবুল হাসান, সমাজসেবী মো. রনি হোসেন, মানবাধিকারকর্মী অ্যাড. মনির উদ্দিন, অ্যাড. ফারজানা ইয়াসমিন লিমা, এটিসিবির সভাপতি অ্যাড. নাজমুল নাহার ঝুমুর, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি অ্যাড. এস. এম. বিপ্লব, সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ, অ্যাড. মো. রবিউল ইসলাম (লিটন), মনোয়ার আক্তার, আব্দুস সালাম, বার্তা২৪.কম-এর প্রতিনিধি মৃত্যুঞ্জয় রায় অপূর্বসহ নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৪

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৫

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৬

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

৭

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

৮

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

৯

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১০

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

১১

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১২

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

১৩

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১৪

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১৫

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১৬

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১৭

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১৮

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১৯

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২০