
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধী আবুবকর সিদ্দিক (২৫) এবং তার ৭০ ঊর্ধ্ব নানী সোনাভান বিবির পাশে দাড়ালো সাতক্ষীরা জেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামে আবুবকর সিদ্দিকের বাড়িতে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে তাদের কাছে সহায়তা হস্তান্তর করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিছার উদ্দিন মনি, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, ইউপি সদস্য মো. আনিছুর রহমান, মিনহাজ মোর্শেদ, দৈনিক বাংলার সাতক্ষীরা প্রতিনিধি ও আকবর আলী ফাউন্ডেশনের পরিচালক আবু সাঈদ, বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি জি. এম. আমিনুল হক, সাংবাদিক শামীম রেজা, মেহেদী হাসান শিমুল, ইমরান হোসেন, এম. এম. জয়নাল, শরিফুল আলম রানা, মুস্তাকীম প্রমুখ।
প্রসঙ্গত, জন্মগত প্রতিবন্ধী আবুবকর সিদ্দিককে দীর্ঘ ২৩ বছর ধরে সংগ্রাম করে লালন-পালন করেন তার মা হাসিনা খাতুন। দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে তার মৃত্যু হলে বৃদ্ধ নানি সোনাভান বিবিকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করছিলেন আবুবকর।
মন্তব্য করুন