
দেবহাটা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দেবহাটায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকাল ৪টায় সখিপুর মোড়ে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ যে গণরায় দিয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। একই সঙ্গে জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার জনগণের অধিকার হরণ করার সাহস না পায়।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক প্রমুখ।
মন্তব্য করুন