
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ছয় কোটি টাকা মূল্যের সিনথেটিক মাদক ‘কুশ’সহ মোঃ তারিকুজ্জামান (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার মাধবকাটি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ তারিকুজ্জামান জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মোঃ ওহিদুজ্জামানের ছেলে।
কুশ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুড়ি। এর সাথে অতিরিক্ত ট্রটাহাইড্রো ক্যানাবিনল রাসায়নিক মিশিয়ে লিকুইড পাউডার বা ট্যাবলেট আকারে মাদক হিসেবে ব্যবহার করা হয়। এটি বাংলাদেশে নতুন এসেছে।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে সদর উপজেলার মাধবকাটি এলাকা দিয়ে ঝাউডাঙ্গা যাওয়ার পথে মোঃ তারিকুজ্জামানের মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ১২ কেজি কুশ জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন