বাংলাদেশ, রবিবার, ০৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ আগস্ট ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এ অভিযোগের সুষ্ঠু তদন্ত, ফলাফল পুনঃনিরীক্ষণ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত প্রার্থী নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিয়োগ প্রত্যাশীরা।

একই সঙ্গে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

রোববার (৯ আগস্ট) সকালে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে সাধারণ পরীক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

বিক্ষোভকারীরা বলেন, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ একটি সামাজিক কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িত। তাই এ কর্মসূচির জনবল বা প্রার্থী বাছাইয়ে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা প্রভাব বিস্তারের সুযোগ থাকা উচিত নয়। প্রকৃত যোগ্যদের বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া হলে সাধারণ পরীক্ষার্থীদের প্রতি অন্যায় করা হবে।

স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রকাশিত বা প্রস্তাবিত ভাইবা ফলাফল সাময়িকভাবে স্থগিত রেখে নিরপেক্ষভাবে পুনর্নিরীক্ষণ ও যাচাই করা; নম্বর প্রদান, মূল্যায়ন পদ্ধতি ও চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ রেখে মেধা, যোগ্যতা ও নির্ধারিত নীতিমালা অনুযায়ী তালিকা প্রকাশ করা; অনিয়ম, পক্ষপাতিত্ব বা রাজনৈতিক প্রভাবের অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া এবং চূড়ান্ত প্রার্থী নির্বাচনে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা।

তবে, অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১০

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১১

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১২

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৪

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৫

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৬

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

১৭

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

১৮

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

১৯

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

২০
error: Content is protected !!