
সোমবার ঋশিল্পী ইন্টারন্যাশনালের শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় ঋশিল্পীর প্রশিক্ষণ কক্ষে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মনিকা তোজি। অন্যান্যদের মাঝে উস্থিত ছিলেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সেলিমুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার সনোজ কুমার বসু এবং ঋশিল্পী ইন্টারন্যাশনালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে ঋশিল্পীর বিদেশী অতিথি মারিয়া, জান মার্কো, সোলে ও এলিস তাঁদের শুভেচ্ছা বক্তব্যে শিশুদের শিক্ষা ও কল্যাণে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত শিশুদের শিক্ষা, পুষ্টি ও সামগ্রিক বিকাশে সহযোগিতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর জন্য ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে শিক্ষা সহায়তাপ্রাপ্ত প্রাক-প্রাথমিক শিক্ষার্থী ও বিশেষ চাহিদাসম্পন্ন ৪০ জন শিশুর মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন