
ডেস্ক রিপোর্ট: ১৫ আগস্ট ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে সাতক্ষীরায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় ছাত্রলীগের উদ্যোগে এই মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা মৃণাল মন্ডল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাইপাস সড়ক এলাকা থেকে হঠাৎ করে ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী একত্রিত হয়ে একটি মিছিল বের করে। মিছিলে তারা ১৫ আগস্ট ও শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্পর্কিত বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি সড়ক ধরে কিছু দূর অগ্রসর হওয়ার পর দ্রুত শেষ হয়ে যায়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তারা আগে থেকে অবগত ছিলেন না। তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। তবে সংশ্লিষ্ট থানার ওসি সাহেবকে নির্দেশ দেওয়া হয়েছে খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।
ঘটনার পর থেকে সাতক্ষীরা বাইপাস সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন