বাংলাদেশ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৭ আগস্ট ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময়

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় অভিবাসী জনগোষ্ঠীর অধিকার, সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তির সুযোগ নিয়ে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থা ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী।

ওকাপের প্রোগ্রাম ম্যানেজার অমিতা গোস্বামীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা তানভীর মাসুদুল হাসান, যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার মো. সুজাউদ্দৌলা, ওকাপের নির্বাহী পরিচালক মো. ওমর ফারুক চৌধুরী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) আমেনা খানম, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, ওকাপের কয়রা ফিল্ড অফিসার রথিন্দ্র কোচ, ফিল্ড অর্গানাইজার মো. আজিজুল হক, সিএনআরএসের মো. নুরুজ্জামান, জেজেএসের শরিফুর রহমান, স্টেকহোল্ডার চঞ্চল মণ্ডল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অভিবাসী জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। নিরাপদ অভিবাসন, অভিবাসন-সংক্রান্ত সঠিক তথ্য, প্রতারণা প্রতিরোধ এবং বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে জনগণকে সহজ ও নির্ভরযোগ্য তথ্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, অভিবাসীদের দক্ষতা বৃদ্ধি ও পুনর্বাসনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিদেশফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে পুনঃএকীভূত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তর, উন্নয়ন সংস্থা ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় অভিবাসী জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

হাবিবুল ইসলাম হাবিবকে ধুলিহর ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিয়ে করেছেন পূজা চেরি, নেটদুনিয়া উত্তাল!

নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে বললেন মকসুমুল হাকিম চৌধুরী

বিশ্ব রাঙাতে, ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা স্পোর্টস সিটি

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বদলে যাচ্ছে ‘বাংলাদেশ জেলের’ নাম

১০

টেস্ট ইতিহাসে ছক্কার সেঞ্চুরি: গলে বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্ত

১১

হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর

১২

হঠাৎ ন্যাড়া মাথায় কেন লেডি সুপারস্টার নয়নতারা?

১৩

মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ

১৪

সুন্দরবনে অবৈধ প্রবেশ, আটক ৪ জেলে কারাগারে

১৫

পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

১৬

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

১৭

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন

১৮

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

১৯

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

২০
error: Content is protected !!