
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত রাউন্ডে বিতর্কের বিষয় ছিল ‘ছাত্র সমাজের সক্রিয় ভূমিকাই পারে নতুন প্রজন্মকে দুর্নীতিমুক্ত করতে’। এর পক্ষে ছিল আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে ছিল পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুল।
ফাইনালে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পান বিজয়ী দলের বিতার্কিক ফাতিমা জামান।
বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ অলিউর রহমান, সহযোগী অধ্যাপক মোঃ নাজমুল হোসেন ও প্রভাষক আশরাফ হোসেন।
মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান। সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নাজমুল হক।
পরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা অর্ণব দত্ত, দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন, সহকারী পরিচালক মোঃ মহসীন আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, অ্যাডভোকেট মুহা: মুনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ, মোঃ শহীদুর রহমান, মোঃ নাজমুল হাসান, অধ্যাপক আব্দুল ওহাব আজাদ, এনামুল কবির খান প্রমুখ।
প্রসঙ্গত, বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।
মন্তব্য করুন