
ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের টাকশাল ব্রিজ পাশে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৫টার দিকে কানসাট থেকে সোনামসজিদ বালিয়াদিঘি নিজ বাড়ি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত (৩৫) ও একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)। তারা দুই জনের মধ্যে একজন ট্রাকের হেলপার ও অপরজন ট্রাকের লেবার ছিলো। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারা কাজ থেকে বাড়ি যাচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, তারা দুইজন কানসাট থেকে বালিয়াদিঘি নিজ বাড়ি যাওয়ার সময় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। মুসলিমপুর টাকশাল ব্রিজ এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গর্তে পড়ে যায়।
পরে একজন ভ্যান চালক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। থানায় একটি অপমৃত্যু মামলার দায়ের করা হয়েছে। পরে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন