বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১২ জুলাই ২০২৩, ৯:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যৌতুকের দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে দেওয়ায় স্বামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পরে মাথার চুল কেটে দিয়েছেন স্বামী। এ ঘটনায় স্থানীয়রা জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ ফোন করে স্বামী শাহ-আলীকে পুলিশে ধরিয়ে দেন।

বুধবার (১২ জুলাই) দুপুরে এ ঘটনায় স্ত্রী ফাতেমার দায়ের করা মামলায় স্বামী শাহ-আলীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১০ জুলাই) রাতে উপজেলার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শাহ-আলী উপজেলার চরপাড়া এলাকার আব্দুস ছালামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ১০ বছর আগে ফাতেমা বেগমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় শাহ আলীর। তাদের ঘরে বর্তমানে দুইটি সন্তান রয়েছে। বিয়ের পরে স্ত্রীকে বিদেশে পাঠায় শাহ আলী। বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশে আসেন ফাতেমা। শাহ আলী কোনো কাজ না করে স্ত্রীর জমানো টাকা খরচ করতে থাকেন। একপর্যায় ওই টাকা শেষ হলে বাবার বাড়ি থেকে যৌতুকসহ বিভিন্ন সময় টাকা এনে দেন স্বামীকে। এরপরও আবার ফাতেমাকে টাকার জন্য চাপ দিচ্ছিলেন শাহ আলী। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) ফাতেমা তার শ্বশুরবাড়ি থাকাকালীন একই অজুহাতে তাকে মারধর করেন শাহ আলী।

একপর্যায়ে ঘরে থাকা কাঁচি দিয়ে ফাতেমার মাথার সব চুল কেটে দেন। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ফাতেমাকে উদ্ধার করে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসেন। ফাতেমা বাদী হয়ে স্বামীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যেখানে যৌতুকের কথাও বলা আছে। নির্যাতিতা নারীকে উদ্ধারের সময় অভিযুক্ত স্বামীকে আটক করে ও মামলার পরে গ্রেপ্তার দেখায় পুলিশ।

স্ত্রী ফাতেমা বলেন, প্রায় সময়ই আমার স্বামী আমাকে নির্যাতন করতেন ও বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা নিয়ে আসতে বলতেন। আমি বিদেশ থেকে যে টাকা নিয়ে আসছি সব শেষ করেছেন তিনি। এখন বাবার বাড়ি থেকে টাকা না নিয়ে এলে মারধর করেন। গতকাল আমার মাথার সব চুল কেটে দিয়েছেন। আমি এ ঘটনার বিচার চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। ওই নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা নেওয়া হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ দিবসে প্রকৃতি রক্ষার আহবান

পরিবেশ বিপর্যয় ও সংকটের গল্পগুলো তুলে ধরতে আমরা কেন ব্যর্থ হচ্ছি || আশিকুজ্জামান

শ্যামনগরে খাল দখলকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৭

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

মেয়ের মা হলেন বুবলী

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

১০

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

১১

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

১২

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

১৩

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

১৪

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

১৫

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

১৬

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১৭

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১৮

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১৯

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705