বাংলাদেশ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২০ আগস্ট ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা লীগের বিদেশি খেলোয়াড় বেনজামার জোড়া গোলে আশাশুনি উপজেলা দল দুর্দান্ত জয় পেয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় তারা দেবহাটা উপজেলা ফুটবল দলকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

খেলার ৫ মিনিটের মাথায় আশাশুনি উপজেলার বিদেশি খেলোয়াড় বেনজামা ডি-বক্সের মধ্যে দেবহাটা উপজেলার গোলে শর্ট করলে বল বারে লেগে ফিরে আসলেও ফিরতি শর্টে দেবহাটার গোলকিপার কাবিজকে ফাঁকি দিয়ে গোল করেন। ফলে ১-০ গোলে এগিয়ে যায় আশাশুনি উপজেলা দল। ১-০ গোলে এগিয়ে থেকে আশাশুনি উপজেলা দল আরো আক্রমাত্মক খেলতে থাকে। অপরদিকে ১-০ গোলে পিছিয়ে থাকা দেবহাটা উপজেলা দল গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। এক পর্যায়ে দেবহাটা উপজেলার মাঝ মাঠের খেলোয়াড় সাদ্দাম অসুস্থ হয়ে মাঠ ছাড়েন। তার পরিবর্তে মাঠে শামিম। খেলার ২৩ মিনিটে আবারও আশাশুনি উপজেলা দলের বিদেশি খেলোয়াড় বেনজামা গোল করেন। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আশাশুনি উপজেলা দল।

দ্বিতীয়ার্ধে ১২ নাম্বার জার্সিধারী শামিমের দূর পাল্লার শর্টে গোল পায় দেবহাটা উপজেলা দল। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য দেবহাটা উপজেলার দল ৭৫ শতাংশ বল পেলেও শেষ পর্যন্ত তারা ২-১ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়েন।

ফলাফল আশাশুনি উপজেলা দল ২-১ দেবহাটা উপজেলা দল। ফলে আশাশুনি উপজেলা সেমিফাইনালে উন্নীত হয়। আগামী ২৩ আগস্ট রোববার দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী শ্যামনগর উপজেলা দলের সাথে মুখোমুখি হবে আশাশুনি।

ডিসি কাপ ফুটবলের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে রেফারি হিসেবে মাঠ পরিচালনা করেন আবু সুফিয়ান। সহকারী ছিলেন ওয়াসিউদ্দীন খান পিপুল ও এ কে এম আজাদ কানন। চতুর্থ রেফারি হিসেবে ছিলেন জাহাঙ্গীর কবির। ম্যাচ কমিশনার ছিলেন আতাউর রহমান। এছাড়া মাঠে ধারা বিবরণীতে ছিলেন ওলিউর রহমান, সিরাজুল ইসলাম ও আশরাফ হোসেন।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আশাশুনি উপজেলার গোলকিপার জি কে শান্ত। সে সমগ্র ম্যাচে গুরুত্বপূর্ণ এবং ৮টির মধ্যে ৭টি ক্লিন শর্ট সেভ করেন।

সেমি ফাইনাল লাইনআপ ;
আগামী ২২ আগস্ট শনিবার প্রথম সেমিফাইনাল-সাতক্ষীরা সদর উপজেলা বনাম কালিগঞ্জ উপজেলা এবং আগামী ২৩ আগস্ট রবিবার দ্বিতীয় সেমিফাইনাল- শ্যামনগর বনাম আশাশুনি উপজেলা দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি ফিফার

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা ডুবি, ৯ জনকে জীবিত উদ্ধার করল নৌ পুলিশ

কালিগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন

রতনপুরে চাঁদাবাজ, দখলবাজ ও মাদকবিরোধী র‍্যালি

সংস্কারের নামে খুঁড়ে ফেলে রাখা সড়কে চার বছর ধরে ভোগান্তি!

প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু

সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর থানার নবাগত ওসির মতবিনিময়

গোয়ালপোতায় দুই শিশুকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, হাসপাতালে ভর্তি ৩

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

১০

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১

নলতা আহছানিয়া মিশনের উদ্যোগে ৯৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

১৪

তালায় গোয়াল ঘর থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার

১৫

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

১৬

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

১৭

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

১৮

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

১৯

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

২০
error: Content is protected !!