বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ আগস্ট ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা ও অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা পোস্ট অফিস মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

গ্রীন কোয়ালিশনের জেলা সভাপতি ও সাংস্কৃতিক কর্মী আবু আফফান রোজ বাবু’র সভাপতিত্বে ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক)-এর আঞ্চলিক সমন্বয়কারী মো. শাহীন ইসলামের সঞ্চালনায় কর্মশালায় ষাণ্মাসিক পরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় প্রতিবেশ রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশ আন্দোলনকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চলে পরিবেশ ও জীববৈচিত্র্য নানা ধরনের ঝুঁকির মুখে পড়েছে। এসব সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পরিবেশবাদী সংগঠন, নাগরিক সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ

সভায় গ্রীন কোয়ালিশনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, পরিবেশকর্মী মাধব চন্দ্র দত্ত, নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, গ্রীন কোয়ালিশনের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন ও অ্যাডভোকেট বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী, কার্যকরী সদস্য মো. রিজাউল করিম, হাবিবুর রহমান সোহাগ, জান্নাতুল ফেরদৌস, বারসিকের গাজী মাহিদা মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সদস্য সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদারকরণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ ও সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু সহনশীলতা তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৩

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৪

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৫

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৬

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৭

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৮

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৯

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

২০