
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র মতবিনিময় করেছেন।
শনিবার (২৯ আগস্ট) বিকালে আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকাশ হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম আহসান হাবীব, জিএম আল ফারুক, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায় প্রমুখ।
এ সময় নির্বাহী অফিসার বলেন, আপনাদের সার্বিক সহযোগিতা পেলে মাদক, জুয়া ও চুরির মতো অপরাধ দমন করা সহজ হবে। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও জুয়া সংশ্লিষ্ট বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ ব্যাপারে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
নবাগত এসিল্যান্ড বলেন, ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে জনগণ সরাসরি আমার অফিসে আসতে পারবে তাদের কোন পারমিশন লাগবে না ও কাউকে সাথে করে আনার প্রয়োজন নেই।
মন্তব্য করুন