বাংলাদেশ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ আগস্ট ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

শনিবার সকালে দেবহাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সুবর্ণাবাদ মহাশ্মশানের প্রতিষ্ঠাতা তার বাবা নিরাপদ সরকার। তবে বাবার দানকৃত সম্পত্তি নয়, নিজের রেকর্ডভুক্ত জমি নিয়েই বর্তমান বিরোধের সৃষ্টি হয়েছে।

তিনি জানান, শ্মশানের পরিত্যক্ত পোড়া কাঠ তার রেকর্ডীয় জমিতে রাখা ছিল। পরে তিনি কাঠগুলো শ্মশানের নিজস্ব জায়গায় সরিয়ে সেখানে কিছু গাছ লাগান ও ঘেরা দেন। কিন্তু গত ২১ জুলাই একটি দাহক্রিয়ার সময় তাকে না জানিয়ে ঘেরা সরিয়ে আবার তার জমিতে পোড়া কাঠ রাখা হয়। পরে তিনি সেখানে গিয়ে দেখেন, লাগানো গাছ উপড়ে ফেলা হয়েছে এবং ঘেরা ভেঙে দেওয়া হয়েছে।

জগদীশ সরকারের দাবি, ওই দিন রাতেই একদল লোক তাকে বাড়িতে না পেয়ে শ্মশানে গিয়ে ঘেরা ও গাছপালা কেটে ফেলে, বাসায় ভাঙচুর চালায় এবং সীমানা পিলার তুলে ফেলে। এরপর ২২ জুলাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দেবহাটা থানার ওসির কাছে লিখিত অভিযোগ দেন।

তিনি আরও বলেন, থানার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে শ্মশান কর্তৃপক্ষকে শ্মশানের নিজস্ব জায়গায় পোড়া কাঠ রাখার নির্দেশনা দেন। ইউএনওর তদন্তও নির্ধারিত সময়ে সম্পন্ন না হওয়ায় পরে পুনরায় তারিখ নির্ধারণ করা হয়।

তার অভিযোগ, শ্মশানের বিরোধে আইনগত সুবিধা করতে না পেরে প্রতিপক্ষ ২৫ আগস্ট মানববন্ধন করে বিদ্যালয় ও তার ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলে। উপবৃত্তির টাকা আত্মসাৎ, ঘুষ গ্রহণ ও সুদের ব্যবসার অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, উপবৃত্তির অর্থ সরাসরি অভিভাবকদের নগদ অ্যাকাউন্টে যায় এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি নেওয়া হয় না।

২৭ আগস্ট শিক্ষা বিভাগের তদন্তের সময় বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার বাইরের লোকজনকেও অংশ নিতে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তদন্তের আগে ও পরে তাকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন।

সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতি তিনি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে তদন্ত সম্পন্ন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

কলারোয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেবহাটায় শ্মশানের জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন, তদন্তের দাবি

আশাশুনিতে সাংবাদিকদের সাথে ইউএনও ও এসিল্যান্ডের মতবিনিময়

কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না: ওসি জাহাঙ্গীর আরিফ

কয়রায় বাল্যবিয়ে রোধে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

মোংলায় যুব রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী কমিটি গঠন

বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

১০

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস

১১

কয়রায় প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

১২

মৌচাক সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক

১৩

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

১৪

সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়? || মো. মামুন হাসান

১৫

নেপালে প্রাণহানি বেড়ে ৬১৬, নিখোঁজ আড়াই হাজার

১৬

জিএম নূর ইসলাম- দৃঢ়চেতা এক সফল মানুষ || আবুল কাসেম

১৭

সাতক্ষীরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন: সুমন সভাপতি, নয়ন সম্পাদক

১৮

গাছে গাছে পেরেক ঠুকে প্রচারপত্র, দেখবে কে?

১৯

দৃষ্টিপাত সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

২০
error: Content is protected !!