
ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের ত্রিশালে বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন।
এ ঘটনায় হতাহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য করুন