বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩১ আগস্ট ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং মো. সাদিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী বিউটি পারভীন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও গোলাম রসুল খোকন।

অনুষ্ঠানে সেন্ট্রাল হাইস্কুল, সুবর্ণাবাদ-এর বোর্ড কর্তৃক মনোনীত এডহক কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সচিব ও প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি আব্দুল রকিব মোল্লা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এডহক কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামরুজ্জামান রাসেল কেন্দ্রীয় সদস্য মনোনীত

কালিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আবুল হাসান জাতপুর বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির অভিনন্দন

সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

১০

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১১

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

১২

নেপাল-চীনে হিমবাহ ধস, নিহত ৭৯৭

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১৫

অবশেষে পাল্টা হামলা চালালো ইরান, যুক্তরাষ্ট্রের মিত্র দেশে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’

১৬

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

১৭

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

১৮

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

১৯

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

২০
error: Content is protected !!