
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।
রোববার (৩০ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
মো. কামরুজ্জামান রাসেল ডা. মাহাতাব উদ্দীন মেমোরিয়াল হাসপাতালের পরিচালক।
এছাড়াও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আজীবন সদস্য।
মন্তব্য করুন