
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে আলিপুর ইউনিয়নের ঢালিপাড়ার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোঃ কামাল হোসেন আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানার এসআই শরিফুল ইসলাম জানান, গত ১৫ আগস্ট আলিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কামালের নেতৃত্বে খিচুড়ি বিতরণ করা হয়। এছাড়াও সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন