বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মহাদেব সরদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের গাইনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহাদেব সরদার ফতেপুর গ্রামের লক্ষ্মীপদ সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মহাদেব সরদার বাঁশতলা সড়কের ফতেপুর গ্রামের সন্তোষ গায়েনের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের রাজ্জাক ঢালীর ছেলে মো. বাবু (৪২) মোটরসাইকেল নিয়ে মহাদেব সরদারকে পিছন থেকে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পরামর্শ দেন। পরে খুলনায় নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানার এসআই মো. সাব্বির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১০

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১১

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১২

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৩

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৪

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৫

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৬

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৭

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৮

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৯

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

২০
error: Content is protected !!