বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

শিক্ষা ডেস্ক: দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নন-ক্যাডার সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদানকারী সহকারী শিক্ষকদের সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের তথ্য ও কাগজপত্র আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বাহক মারফত হার্ডকপি দুই সেট করে মাউশিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পদোন্নতির জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকদের বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের দেওয়া বিভাগীয় বা ফৌজদারি মামলা এবং অডিট আপত্তি নেই—এমন প্রত্যয়নপত্রও দিতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষকের চাকরি সন্তোষজনক—এ মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্রও পাঠাতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১০

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১১

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১২

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১৩

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৪

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১৫

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৭

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৮

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৯

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

২০
error: Content is protected !!