
ডেস্ক রিপোর্ট: অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopedic World Congress 2026-এ অংশ নিতে জাপান যাচ্ছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন ও অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ।
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত জাপানের কিয়োটো শহরে এই Congress অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক সংগঠন SICOT-এর আয়োজনে অনুষ্ঠিতব্য এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য অর্থোপেডিক বিশেষজ্ঞ, গবেষক ও চিকিৎসকরা যোগ দেবেন।
পেশাগত জীবনে ডা. মো. মাহমুদুল হাসান পলাশ সিঙ্গাপুরে AO Spine, দক্ষিণ কোরিয়ায় Endoscopic Spine এবং সুইজারল্যান্ডে AO Spine-সহ অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনে স্পাইন চিকিৎসার ওপর বিশেষ উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর আগে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির ওপর প্রশিক্ষণ শেষ করে দেশে ফিরে তিনি মেরুদণ্ডের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ ঘটিয়ে ব্যাপক আলোচনায় আসেন।
SICOT-এর অফিসিয়াল তথ্য অনুযায়ী, এবারের কংগ্রেসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“A Bridge to the Future”। সম্মেলনে আধুনিক অর্থোপেডিক চিকিৎসা, রোবোটিকস, রিজেনারেটিভ মেডিসিন, এআই-ভিত্তিক ডায়াগনস্টিকস এবং সার্জারির নানা আধুনিক পদ্ধতি নিয়ে বৈজ্ঞানিক সেশন, সিম্পোজিয়াম ও কর্মশালা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টদের আশা, জাপানের এই আন্তর্জাতিক কংগ্রেসে অংশগ্রহণের মধ্য দিয়ে ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশের পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি, সম্মেলন শেষে দেশে ফিরে তিনি অর্জিত এই আধুনিক জ্ঞান ও প্রযুক্তি দেশের রোগীদের চিকিৎসাসেবায় আরও সফলভাবে কাজে লাগাতে পারবেন।
মন্তব্য করুন