
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনে অধ্যক্ষ খলিলুর রহমান সভাপতি ও নূর মোহাম্মদ পাড় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাতক্ষীরা পিএন হাইস্কুলে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে ৫৫০ জন ভোটারের মধ্যে ৫৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন ।
ভোট গণনা শেষে রাত সাড়ে ১০টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম ।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে অধ্যক্ষ খলিলুর রহমান ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আশফাকুর রহমান পেয়েছেন ১৯৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে নূর মোহাম্মদ পাড় ৩৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সফিউল ইসলাম পেয়েছেন ১৯৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে জিএম আব্দুল ওহাব ৩৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আকবর হোসেন পেয়েছেন ১৮৫ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে এস এম শহিদুল আলম ৩৪৮ ভোট, মোঃ অলিউল ইসলাম ৩৪২ ভোট, মোহাম্মদ আবুল কালাম ৩৩৯ ভোট, মোহাম্মদ আজিয়া রহমান ৩৩৪ ভোট ও শিব পদ গাইন ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার শিক্ষক ও প্রার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটকেন্দ্রে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
মন্তব্য করুন