বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৭ অক্টোবর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মণ্ডপগুলোর নিরাপত্তা এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

বক্তব্য দেন দেবহাটা থানার এসআই বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুব আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, সাধারণ সম্পাদক অজয় ঘোষ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, উপজেলা পূজা উৎযাপন ফ্রন্টের সভাপতি অসীম কুমার ঘোষ, বিএনপি নেতা শহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ এ-র দেবহাটা সাব জোনালের এজিএম আল আমীন হোসেন, ফায়ার সার্ভিসের লিডার কলিমউদ্দিন, আনসার ভিডিপির প্রতিনিধি নুর হোসেন প্রমুখ।

সভায় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজদ বোস্তামী উজ্জ্বল, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, কুলিয়া ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত প্রভাষ মন্ডল, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় পূজা উৎযাপনকালে চুরি, ডাকাতি, মাদকসহ সকল অপরাধ দমন করতে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মণ্ডপগুলোতে সিসিটিভি স্থাপন, বিকল্প বিদ্যুৎ এ-র নিশ্চিত করণ, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০