বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৭ অক্টোবর ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী হিসেবে গাজী সিরাজুল ইসলামকে মনোনীত করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে মাঝিয়াড়া বাজারে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তাঁকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

গাজী সিরাজুল ইসলাম বর্তমানে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় পর্যায়ে তাঁর সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়ে তাঁকে ইউপি সদস্য প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে বলে সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর জাফর।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার।

বক্তব্য দেন শিক্ষক শ্যামল চৌধুরী, বিএনপি নেতা সামছুর সমরদার, আব্দুর কাদের, শংকর দত্ত, আব্দুর হান্নান, খলিলুর রহমান, ফজলু রহমান, মালেক মোড়ল প্রমুখ।

বক্তারা বলেন, ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

একই সঙ্গে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

১

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

২

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৩

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৪

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৫

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

৬

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

৭

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

৮

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

৯

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১০

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

১৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

১৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

২০