বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৬ অক্টোবর ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

আলী আজীম, মোংলা (বাগেরহাট): ‘ভালো আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মোংলায় শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে কবির গ্রামের বাড়ি মিঠাখালী বাজার থেকে বের হওয়া শোভাযাত্রা রুদ্রের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন আমন্ত্রিত অতিথিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় কবির রুহের মাগফেরাত কামনায় দেয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে রুদ্রের বাড়িতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

রুদ্র স্মৃতি সংসদের সভাপতি ও রুদ্রের অনুজ সুমেল সারাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অর্পিতা হালদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, মারুফ বিল্লাহ, আজিজ মোড়ল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ গোলাম ও জানে আলম বাবু।

কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ ১৯৫৬ সালের ১৬ অক্টোবর জন্ম গ্রহণ করেন। এরপর ১৯৯১ সালের ২১শে জুন মাত্র ৩৫ বছর বয়সে মারা যান। ২০২৪ সালে রুদ্র মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। ১৯৯৭ সালে মরণোত্তর শ্রেষ্ঠ গীতিকারের সম্মাননা লাভ করেন। এছাড়া মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি।

রুদ্র অনুজ ও রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত বলেন, সাম্যবাদ, মুক্তিযুদ্ধ, ঐতিহ্যচেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল রুদ্রের কবিতা। যাতবীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাকে পরিণত করেছে তারুণ্যের দীপ্ত প্রতীকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

৩

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

৪

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

৫

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

৬

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

৭

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

৮

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

৯

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

১০

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

১১

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

১২

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

১৩

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

১৪

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

১৫

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

১৬

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১৭

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১৮

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১৯

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

২০