বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ জুলাই ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রসেনজিৎ-শ্রাবন্তীকে যা শেখাবেন মিথিলা

বিনোদন ডেস্ক: ভাষার কথা মাথায় রেখে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শুভ্রজিৎ মিত্র এবার নির্মান করছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে সিনেমা ‘দেবী চৌধুরানী’। এ নিয়ে নির্মাতার প্রস্তুতির কোনো কমতি নেই। এরমধ্যে সিনেমাটির সংলাপ কোচ হিসেবে যুক্ত করেছেন দুই বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে।

মিথিলা নিজেই বিষয়টি নিশ্চত করেছেন। তারও আগে কলকাতার সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এনেছেন নির্মাতা শুভ্রজিৎ। ছবিটির মূল দুই চরিত্রে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, প্রায় তিনশ বছর আগের পটভূমিতে তৈরি একটা ছবিতে সেই সময়ের শরীরীভাষা বা কথ্যভাষা একেবারেই আলাদা হওয়ার কথা। সেই সময়ের হাঁটাচলা বা কথাবার্তা বলার ধরণ এখনকার মতো হবে না। সেজন্যই বিষয়টি নিয়ে বেশ সিরিয়াস শুভ্রজিৎ।

তিনি আরও বলেন, সিনেমায় একেবারে প্রাচীন ভাষা তুলে আনলে সেটা সিনেম্যাটিক হবে না। তাই আমরা একটা মধ্যপন্থা নেওয়ার কথা ভেবেছি। যেহেতু রংপুর থেকে এই গল্পটা শুরু হয়ে ক্রমশ বৃহত্তর বাংলায় ছড়িয়ে পড়ে, তাই পূর্ববঙ্গের ভাষার পাশাপাশি পশ্চিমের ভাষাও রাখতে হবে। সেজন্য পূর্ববঙ্গীয় ভাষা সংক্রান্ত ওয়ার্কশপ করাচ্ছেন মিথিলা (রাফিয়াত রশিদ) এবং অন্যান্য তালিম দিচ্ছেন সোহাগ সেন।

এদিকে ভাষা সংক্রান্ত ওয়ার্কশপের সম্পর্কে জানতে চাইলে মিথিলা জানান, এখনও সরাসরি শুরু করেননি। তবে কাজ এগিয়ে চলছে। চিত্রনাট্য তৈরির পাশাপাশি মিথিলা ভয়েস ম্যাসেজের মাধ্যমে কোচিং করাচ্ছেন। আর সরাসরি ওয়ার্কশপ করাবেন অক্টোবর থেকে।

প্রসঙ্গত, সিনেমায় ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ আর দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন শ্রাবন্তী। নির্মাতা শুভ্রজিৎ জানান, বৃষ্টি শেষ হলেই আমরা শুট শুরু করব। কারণ সেট বানিয়ে লম্বা সময় নিয়ে আমাদের শুটিং চলবে। আড়াই মাস ধরে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আমাদের টার্গেট ২০২৪-এর শরৎকালে ছবিটা মুক্তি দেয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০