বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ সেপ্টেম্বর ২০২৩, ৫:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করো: জি-২০ এর উদ্দেশ্যে বক্তারা

আলী আজীম, মোংলা (বাগেরহাট): জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করো। কার্বন নিরসন বন্ধ করো। তোমাদের বিনিয়োগ আমাদের জীবনকে ধ্বংস করছে। পর নির্ভরশীলতা বাড়িয়ে তুলছে। গ্যাস-কয়লা-তেল ভিত্তিক জ্বালানিতে বিনিয়োগ না করে; বাংলাদেশের জন্য সুবিধাজনক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করো। দারিদ্র্যকরণের নীতি বর্জন করো, সক্ষমতা বাড়িয়ে তোলো।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জেটির সামনে পশুর নদীতে মোংলা নাগরিক সমাজ, ক্লিন খুলনা ও বিডাব্লিউজিইডি আয়োজিত নৌ সমাবেশে জি-২০ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তারা এসব কথা বলেন।

নৌ সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ নূর আলম শেখ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রশিদ হাওলাদার, নারীনেত্রী কমলা সরকার, পরিবেশকর্মী রাকেশ সানা, মার্টিন সরকার, ফাতেমা জান্নাত, জলবায়ু যোদ্ধা সুষ্মিতা মন্ডল, তন্বী মন্ডল, মেহেদী হাসান বাবু প্রমুখ।

নৌ সমাবেশে বক্তারা আরো বলেন, মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৮২ শতাংশই গ্যাস, কয়লা ও ডিজেল ভিত্তিক এবং এর অধিকাংশই আমদানি নির্ভর। এই গ্যাস যাদের কাছ থেকে আমদানি করতে হয় তার অধিকাংশই জি-২০ ভুক্ত দেশ। তাই তাদের কাছে আমাদের দাবি গ্যাস কয়লা তেল ভিত্তিক জ্বালানিতে বিনিয়োগ না করে আমাদের জন্য সুবিধাজনক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করার।

সভাপতির বক্তব্যে মোংলা নাগরিক সমাজ’র আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন, গত ১৫ বছরে ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে এ বছরের প্রথম তিন মাসে বাড়ানো হয় তিনবার। অন্যদিকে বসে বসে কেন্দ্র ভাড়া পাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রগুলো। গত সাড়ে ১৪ বছরে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ভাড়ার পেছনে ব্যয় হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৭ কোটি টাকা। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতের এই হরিলুট বন্ধ করতে হবে। জ্বালানি সেক্টরের এই পরনির্ভরশীলতা আমরা চাই না। বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ এখন দেশের অর্থনীতির গলার কাটা হয়ে দাড়িয়েছে যা সর্বজন স্বীকৃত। তাই আমদানি নির্ভর জ্বালানি নীতি থেকে সরে এসে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি নীতি বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

১

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

২

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৩

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৪

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

৫

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

৬

দেবহাটায় ক্রীড়া উৎসব

৭

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

৮

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

৯

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১০

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১১

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১২

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৪

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১৫

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

১৬

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

১৭

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

১৮

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১৯

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

২০