বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৩, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতা আটক

ডেস্ক রিপোর্ট: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতাকে শনাক্তের পর আটক করেছে পুলিশ।

যাকে আটক করা হয়েছে তার নাম আবু আহমেদ। আজ (মঙ্গলবার) বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশের একটি দল আবু আহমেদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন ঢাকা পোস্টকে জানান, আবু আহমেদকে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

এর আগে সোমবার রাতে অপরিচিত একটি নম্বর থেকে হিরো আলমকে ফোন করে হত্যার পর বস্তায় ভরে বুড়িগঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হুমকি দেওয়া হয়।

নিজের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম।

হিরো আলমের দাবি, 01323792087 নম্বর থেকে কল আসে। নিজের নাম পরিচয় না দিয়ে বার বার এক ভাইয়ের রেফারেন্সে কথা বলে। হুমকি দিয়ে বলে আমার ভাইয়ের বিরুদ্ধে বলোস, মিডিয়ায় নাটক করিস, তোরে মাইরা বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসায় দিবো। আমি আসতেছি, তোর পায়ুপথে বাঁশ দিবো। মামলা দিছোস, মামলাটা আগে উঠুক, তারপর দেখবি। বার বার গালিগালাজ করে, আর অনবরত হুমকি দিতে থাকে৷

জিডির পর হিরো আলম ঢাকা পোস্টকে বলেন, আমি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি গুলশানে নির্বাচন করতে এসে মার খেয়েছি, আজকে হত্যার হুমকি পেলাম। আমি মনে করছি কাউকে এভাবে হত্যার হুমকি দেওয়া হলে পুলিশ প্রটেকশনেও রক্ষা পায় না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। হত্যার হুমকির বিষয়টি ইতোমধ্যে আমি ডিবি পুলিশ, বনানী থানা পুলিশকে জানিয়েছি, হাতিরঝিল থানায় জিডি করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১

মানবতার দেয়াল স্থাপন

২

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

৩

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৪

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৫

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৬

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৮

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৯

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১০

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১১

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১২

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১৩

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৪

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৫

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৬

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৭

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৮

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৯

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

২০