বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৮ সেপ্টেম্বর ২০২৩, ৪:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জি-২০ শীর্ষ সম্মেলনে দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক: জি-২০ সম্মেলনের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাসহ বিশ্বনেতাদের স্বাগত জানাতে দিল্লি পুরোপুরি প্রস্তুত।

সম্মেলনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে দিল্লিজুড়ে। দিল্লি পুলিশ ও প্যারা মিলিটারিসহ সমস্ত কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে রাজধানীর নিরাপত্তার দায়িত্বে। দিল্লির প্রায় ২৩টি হোটেলে বহুস্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেখানে শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া রাষ্ট্রপ্রধানরা থাকবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।

পুলিশের বিশেষ কমিশনার (আইন ও শৃঙ্খলা, অঞ্চল-২) সাগর প্রীত হুদা বলেন, জি-২০ শীর্ষ সম্মেলন ঘিরে নিরাপত্তার জন্য সবরকমের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নয়াদিল্লির সব সরকারি উঁচু ভবনগুলো সিল করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, দিল্লি সংলগ্ন দরিয়াগঞ্জ ও কমলা মার্কেট এলাকার সমস্ত বহুতল ভবন তিন দিনের জন্য সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নয়াদিল্লির প্রগতি ময়দানে অত্যাধুনিক ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে আয়োজিত ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন। সফরে শুক্রবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন বাইডেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!