বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জয়া আহসানের সিনেমার ট্রেলার, অমিতাভ বচ্চনের শেয়ার

বিনোদন ডেস্ক | বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের ফেসবুক পেজে পাওয়া গেল জয়া আহসান অভিনীত ‘দশম অবতার’ ট্রেলার। স্বয়ং বলিউড শাহেনশাহ নিজেই এটি শেয়ার করেছেন।

তবে কারণটা সরাসরি জয়া আহসান না হলেও বিগ-বির প্রোফাইলে এখন শোভা পাচ্ছে সিনেমাটির ট্রেলার। মূলত কলকাতার খ্যাতিমান অভিনেতা প্রসেনজিতের সঙ্গে বেশ ভালো সম্পর্ক অমিতাভের।

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চই হোক বা অন্য কোনও অনুষ্ঠান, অমিতাভ কলকাতায় এলে প্রসেনজিৎ চেষ্টা করেন তার সঙ্গে দেখা করার। এর আগেও প্রসেনজিতের সিনেমা নিয়ে এভাবেই শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে।

প্রসেনজিৎ-জয়া অভিনীত সিনেমাটি নিয়ে দু’চার কথাও লিখেছেন শাহেনশাহ। তার ভাষ্য, বুম্বা বরাবরের মতোই তোমার জন্য শুভকামনা। এবারের পূজায় সিনেমাটি আসছে। এটি পরিচালনা করছেন সৃজিত মুখার্জি।

গেল ৬ সেপ্টেম্বর ‘দশম অবতার’র সব চরিত্রদের ফার্স্টলুক প্রকাশ্যে এনেছেন সৃজিত মুখোপাধ্যায়। টুকরো কোলাজে তুখোড় লুকে ধরা দেন যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্যরা। সেই ঝলক দেখেই উচ্ছ্বসিত অনুরাগীরা বড়পর্দার চমকের জন্য মুখিয়ে রয়েছেন।

আসছে ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দশম অবতার’। এতে জয়া আহসান ও প্রসেনজিৎ ছাড়াও আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রূপম ইসলাম, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

২

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৪

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৫

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৭

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

৮

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

৯

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১০

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১১

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৩

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৪

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৫

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৬

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৭

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১৮

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

১৯

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০