বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২ অক্টোবর ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রভাসের গালে অনুরাগীর থাপ্পড়!

বিনোদন ডেস্ক: ফিল্ম ক্যারিয়ার নিয়ে বেশ নড়বড়ে অবস্থায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। ‘বাহুবলী’র মতো ছবির মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছনোর পরেও সেই সাফল্য ধরে রাখতে পারেননি এই অভিনেতা।

‘সাহো’, ‘রাধে শ্যাম’র মতো ফ্লপ ছবির পরে চলতি বছর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তার অভিনীত সিনেমা ‘আদিপুরুষ’ও। এই সব বিপত্তির মাঝেই এবার এক অনুরাগী চড় মেরে বসলেন প্রভাসকে।

সম্প্রতি সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, প্রভাসকে দেখতে পেয়ে তার সঙ্গে ছবি তুলতে ছুটে আসছেন এক নারী অনুরাগী। প্রভাসের সঙ্গে ছবিও তুললেন তিনি। কিন্তু তার পরেই প্রভাসের গালে পড়ল সপাট চড়! যদিও ভিডিও দেখলে বোঝা যায়, তারকাকে আঘাত করার জন্য মারেননি ওই অনুরাগী। মজার ছলেই চড় কষিয়ে দিয়েছিলেন তিনি। তবে ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান প্রভাস নিজেও।

এদিকে ফ্লপের হ্যাটট্রিকের পরে এবার প্রভাসের একমাত্র ভরসা আসন্ন সিনেমা ‘সালার’। প্রশান্ত নীল পরিচালিত এই ছবির মাধ্যমে বক্স অফিসে প্রত্যাবর্তনের আশায় বুক বাঁধছেন দক্ষিণী তারকা। কিন্তু সেটি নিয়েও শঙ্কার শেষ নেই।

গত ২৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ‘সালার’-এর। তার মাত্র দু’সপ্তাহ আগে ছবির নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়, অনিবার্য কারণবশত পিছিয়ে দেওয়া হচ্ছে ‘সালার’এর মুক্তি। সেপ্টেম্বরের বদলে এবার ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ‘সালার’। তবে তাতে যে খুব বেশি সুবিধা করে নিতে পারবেন এই অভিনেতা এমনটা না।

সেপ্টেম্বর থেকে মুক্তি পিছিয়ে ডিসেম্বরে করলেও এবার প্রভাসের প্রতিদ্বন্দী বলিউড সুপারস্টার শাহরুখ খান। কারণ ওই একই সময়ে মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখের ছবি ‘ডানকি’। চলতি বছরে বক্স অফিস যে ভাবে দাপিয়ে বেড়াচ্ছেন বাদশা, তাতে তাকে টেক্কা দেওয়া যে খুব সহজ হবে না, তা নিঃসন্দেহে বলা যায়। তার উপরে প্রভাসের যা ট্র্যাক রেকর্ড, তাতে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর কি বাদশাকে তিনি ছাপিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান অনুরাগীরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

১

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

২

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

৩

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

৪

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৭

৫

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

৬

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

৭

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৮

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৯

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

১০

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

১১

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

১২

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

১৩

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

১৪

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১৫

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১৬

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৭

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৮

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৯

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

২০