বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২ নভেম্বর ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হরতাল-অবরোধে পর্যটকশূন্য সুন্দরবন

আলী আজীম, মোংলা (বাগেরহাট): হরতাল-অবরোধে পর্যটকশূন্য হয়ে পড়েছে সুন্দরবন। এতে লোকসানের মুখে পড়েছে পর্যটন খাত সংশ্লিষ্টরা।

জানা গেছে, বিএনপি-জামায়াতের হরতাল, টানা অবরোধ ও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ভরা মৌসুমেও প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে ‘বিশ্ব ঐতিহ্য’ সুন্দরবন। হাতেগোনা কয়েকজন স্থানীয় এবং আশপাশের জেলার দর্শনার্থী এলেও তা একেবারে সামান্য। গেল মহাসমাবেশ, হরতাল আর তিনদিনের অবরোধ আতংকে সুন্দরবনে পর্যটক নেই বললেই চলে। ফলে লোকসান গুনছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সুন্দরবনে ভ্রমণের লঞ্চ ও জাহাজে বুকিং দিয়েও বাতিল করে দিয়েছেন পর্যটকরা।

মৌসুমের শুরুতেই এভাবে পর্যটকশূন্য হয়ে পড়ায় হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপি-জামায়াতের অবরোধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সুন্দরবনের পর্যটন শিল্প। পর্যটক না থাকায় সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন সদস্য এমাদুল বলেন, প্রতিবছর এই দিনগুলোতে হাজার হাজার পর্যটকদের ভিড়ে সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, কটকা, কচিখালী, ত্রিকোন আইল্যান্ড, টাইগার পয়েন্ট, দুবলা, হিরণ পয়েন্ট, নীলকমল অভয়ারণ্য এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হতো। বন বিভাগ, মোংলা বন্দরের রেস্ট হাউস, সুন্দরবন অভ্যন্তরের ৫টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ট্যুরিস্ট জলযানগুলো এ মৌসুমে পর্যটকদের ভিড়ে মুখর থাকতো। কিন্তু টানা অবরোধের কারণে এসব স্পটে এখন পর্যটকদের দেখা মিলছে না। সুন্দরবনে যাওয়ার জন্য যারা আগাম যারা বুকিং দিয়েছিলেন তাও তারা বাতিল করেছেন। এতে ট্যুর অপারেটর ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।

করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, হরতাল-অবরোধের কারণে ভরা মৌসুমেও প্রায় পর্যটক শূন্য হয়ে পড়েছে সুন্দরবনের করমজল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!