বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ সেপ্টেম্বর ২০২৩, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ সমন্বিত অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে এই অভিযান শুরু হয়।

এসময় সাতক্ষীরা পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র কাজী ফিরোজ হাসান’র সভাপতিত্বে ফগার মেশিন দিয়ে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি বলেন, সাতক্ষীরা পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা হিসেবে দেখতে চাই। পৌরসভার নাগরিক সেবা নিশ্চিতকরণের পাশাপাশি সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। এসময় মেয়র ও কাউন্সিলরবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জজ কোর্ট চত্বরে সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা ফগার মেশিন দিয়ে স্প্রে করে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, প্যানেল মেয়র রাবেয়া পারভীন, সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নুরজাহান বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আইনুল ইসলাম নান্টা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, ৭নং কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, ৯নং কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মো. মোহাব্বাত হোসাইন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!