বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ মার্চ ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুস্তাফিজকে একাদশে রেখে ফিল্ডিংয়ে চেন্নাই

স্পোর্টস ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা উঠেছে আইপিএলের ১৭তম আসরের। এবারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে রেখেই দলটি একাদশ সাজিয়েছে। ফাফ ডু প্লেসিদের বিপক্ষে টস হেরে আগে ফিল্ডিং করবে রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই।

নির্ধারিত সময়ের কিছুটা দেরিতেই হয়েছে উদ্বোধনী ম্যাচের টস। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক। চেন্নাইয়ের একাদশে চার বিদেশির তালিকায় রয়েছেন মুস্তাফিজ। দলে থাকা বাকি তিন বিদেশি ক্রিকেটার হচ্ছেন– রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল ও মহেশ থিকশানা।

প্রথম একাদশে না থাকলেও, চেন্নাইয়ের সাবস্টিটিউট ক্রিকেটারের তালিকায় আছেন মঈন আলি। আইপিএলের ইম্প্যাক্ট ক্রিকেটারের নিয়ম অনুসারে, তিনি অন্য কোনো বিদেশি ক্রিকেটারের বদলে ব্যাটিংয়ে নামতে পারবেন।

চেন্নাইকে গত আইপিএলে চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা ছিল শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানার। চোটের কারণে তিনি প্রথম কয়েক ম্যাচ থেকে ছিটকে গেছেন। ফলে তার জায়গায় মুস্তাফিজের সুযোগ পাওয়ার জোর সম্ভাবনা ছিল। এবার সেটাই ঘটল বাস্তবে। চিপকের চিন্নাস্বামী স্টেডিয়ামে ডেথ ওভারে কাজে লাগতে পারে মুস্তাফিজের বুদ্ধিদীপ্ত স্লোয়ার।

চেন্নাই সুপার কিংসের একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মহেশ থিকশানা, মুস্তাফিজুর রহমান ও তুশার দেশপান্ডে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত, কার্ন শর্মা, আলজারি জোসেফ, মায়াঙ্কা ডাগার ও মোহাম্মদ সিরাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১০

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১১

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১২

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

১৩

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১৪

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১৫

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৭

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৯

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

২০
error: Content is protected !!