বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ নভেম্বর ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মডেল উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন দেবহাটার নতুন ইউএনও আসাদুজ্জামান

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: দেবহাটা উপজেলাকে আরও আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান। এজন্য তিনি সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের সহযোগিতা প্রত্যাশা পূর্বক উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ পাঁচটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী এবং উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সাথে সুসমন্বয়ের মাধ্যমে কাজ করতে চান।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দেবহাটা উপজেলায় যোগদানের আগমুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমানের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এই প্রত্যয় ব্যক্ত করেন।

এরআগে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুজিবর রহমান এবং দেবহাটা প্রেসক্লাব ও অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

মো. আসাদুজ্জামান তার বক্তৃতায় আরও বলেন, এতটা আন্তরিকতা, ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় দেবহাটাবাসী আমাকে বরণ করে নিবে তা আগে উপলব্ধি করিনি। এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে দেবহাটাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কর্মকালীন সময়ে আপনাদের সকলকে সাথে নিয়ে দেবহাটাকে আরও আধুনিক ও মডেল উপজেলা গড়তে চাই। উপজেলার উন্নয়নের স্বার্থে পূর্ববর্তী নির্বাহী অফিসারদের যেভাবে আন্তরিকতার সাথে আপনারা সহযোগিতা করেছেন, ঠিক তেমনিভাবে আমাকেও সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করি।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান নবাগত ইউএনও মো. আসাদুজ্জামানকে মিষ্টিমুখ করান এবং একইভাবে তার কাছ থেকেও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে বিদায়ী ইউএনও মো. ইয়ানুর রহমান, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার মন্ডল, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সখিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল মন্ডল, আ’লীগ নেতা রাশেদুল ইসলাম ও রেজাউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিদায়ী ইউএনও মো. ইয়ানুর রহমানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন নবাগত ইউএনও মো. আসাদুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!