বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ ডিসেম্বর ২০২৩, ৬:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাস্তার ইট তুলে বিক্রি: তদন্তে প্রমাণিত, সংস্কার করে দেওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্প এলাকার রাস্তার ইট তুলে নিয়ে বিক্রির ঘটনায় বিপাকে পড়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজান চৌধুরী।

২৪ ঘণ্টার মধ্যে রাস্তার ইট বুঝিয়ে দিতে তাকে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সাথে ৭দিনের ভিতরে রাস্তাটি পুনরায় সংস্কার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কম পড়লে চেয়ারম্যানকে নিজস্ব অর্থায়নে তা পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

নাম না প্রকাশ করার শর্তে সদর উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মিজান চৌধুরী নিজের ভুল স্বীকার করেছেন। তিনি ইট ফিরিয়ে দেয়াসহ নিজস্ব অর্থায়নে রাস্তাটি পুনরায় ঠিক করে দেবেন বলে জানিয়েছেন। এজন্য তাকে একটা সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। তা না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইয়ারুল হক বলেন, বিষয়টি আমাদের অগোচরে ঘটেছে। পরে সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জানার পর আমরা কয়েক দফায় তদন্ত করি এবং তদন্তে ঘটনার সত্যতা মেলে। আর এ ঘটনার পরে ওই ইউপি চেয়ারম্যান আমাদের এখানে এসেছিলেন। আমরা আমাদের অবস্থান সম্পর্কে তাকে স্পষ্ট করেছি৷ আর যেহেতু বিষয়টি অনেক দূর গড়িয়েছে। এখন সবকিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে।

প্রসঙ্গত, এর আগে গত ১৫ ডিসেম্বর ‌‌‌‌‌‘সাতক্ষীরায় আশ্রয়ণ প্রকল্প এলাকার রাস্তার ইট বিক্রির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে বলা হয়, গত ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে অর্ধশতাধিক জনবল নিয়ে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের শালিখেডাঙা-কুলপোতা আঞ্চলিক সড়কে এলজিইডির অর্থায়নে নির্মিত ওই সড়কের ইট তুলে নিয়ে বিক্রি করতে থাকেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজন। তথ্য সংগ্রহ করতে দৈনিক পত্রদূত ও খবরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকিরের ঘটনাস্থলে গেলে তাকে অবরুদ্ধ করে রাখেন চেয়ারম্যানের লোকজন। এসময় চেয়ারম্যানের নির্দেশে আব্দুর রহিম বাবু নামে এক ব্যক্তি সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকিরের ফোন কেড়ে নিয়ে স্থির ছবি ও ভিডিও ডিলিট করে দেন।

পরে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র, দেবহাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও আইন সহায়তা কেন্দ্র (আসক) এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়। এসময় এঘটনার সুষ্ঠু বিচারও দাবি করেন তারা।

এরপর থেকে সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় তদন্ত করা হয় এবং তদন্তে ঘটনার সত্যতা মেলে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১০

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১১

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১২

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৩

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৪

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৫

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৬

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

১৭

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

১৮

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

১৯

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

২০