বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ নভেম্বর ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না মুশফিক

ডেস্ক রিপোর্ট: ওয়ানডেতে সাধারণত চার-পাঁচে ব্যাট করেন মুশফিকুর রহিম। কিন্তু শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে অভিজ্ঞ এই ব্যাটার নামেন সাত নম্বরে। বিষয়টি স্বাভাবিকভাবেই রহস্যজনক মনে হয় সাংবাদিকদের কাছে। পরে খোঁজ নিয়ে যায়, আঙুলের চোটের কারণে দেরি করে ব্যাটিংয়ে নেমেছেন মুশফিক।

গত বুধবারের ম্যাচে উইকেটকিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে আঘাত পান মুশফিক। পরে ব্যথা কমার জন্য তাকে বিশ্রাম নিতে বলা হয়। যে কারণেই মূলত ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয় টিম ম্যানেজমেন্টকে।

ম্যাচের পর জানা যায়, মুশফিকের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। পরবর্তীতে আফগানদের বিপক্ষে সিরিজ থেকেই মুশফিকের ছিটকে যাওয়ার খবর আসে।

চোটের কারণে মুশফিক পরবর্তী সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারবেন কিনা, ব্যাটিং-কিপিং ভালোভাবে করা সম্ভব হবে কিনা, তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল।

এবার আরও এক দুঃসংবাদ দিলেন মুশফিক। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও খেলতে পারবেন না উইকেটরক্ষক এই ব্যাটার।

মুশফিকের বিষয়ে জানতে শুক্রবার রাতে জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়।

হান্নান সরকার জানান, মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পারবেন না। তবে ওয়ানডেতে খেলতে পারবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

জাতীয় দলের এই নির্বাচক বলেন, ‘যেহেতু আঙ্গুলে ফ্র্যাকচার আছে, তাই টেস্ট খেলতে পারবে না, সেটা ধরেই নেওয়া যায়। টেস্ট সিরিজে মুৃশফিক বাইরে থাকবে, এমনটা ধরেই দল সাজাতে যাচ্ছি। তবে ওয়ানডের কথা এখনই বলতে পারবো না।’

হান্নান সরকার আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে প্রথম ওয়ানডে আগামী ৮ ডিসেম্বর। পুরো এক মাস বাকি। তাই ওয়ানতে মুশফিক খেলবে কিনা, তা এখনই বলা কঠিন। আমরা অপেক্ষা করে দেখবো। তারপর সর্বশেষ অবস্থা দেখে সিদ্ধান্ত নেবো। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুশফিক একদিনের সিরিজ খেলবে না। তবে টেস্টে মুশফিক থাকছে না।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০