বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ জানুয়ারি ২০২৪, ১১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে লোনা পানি উত্তােলনে বাধা জমির মালিকদের, চান কৃষিতে ফিরতে

বিলাল হোসেন/সুলতান শাহাজান: সাতক্ষীরার শ্যামনগরে লোনা পানি উত্তােলনে ইজারাদারদের বাধা দিয়েছে জমির মালিকরা। তারা কোনোভাবেই জমিতে লোনাপানি তুলতে দিতে চান না। ফিরতে চান কৃষিতে। এ লক্ষ্যে মঙ্গলবার তারা নিজ নিজ জমিতে অবস্থান নিয়ে ইজারাদারদের বিরুদ্ধে দৃপ্তহাতে প্রতিবাদ জানিয়েছে।

জানা গেছে, ডিসেম্বর মাস শেষে নতুন করে মৎস্য ঘের প্রস্তুতের লক্ষ্যে লোনাপানি উত্তোলনের পায়তারা চালাচ্ছে ইজারাদাররা। কিন্তু জমির মালিকেরা লোনাপানি জমিতে তুলতে নারাজ ৷ তারপরও ইজারাদাররা মালিকদের বাঁধা না মেনে প্রভাব খাটিয়ে লোনা পানি তুলছে৷ এমন ঘটনায় উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে ৫০ জন জমির মালিক একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ করেন ৷

স্থানীয় সম‌শের গাজীর ছেলে আব্দুল ক‌রিম , গহর গাজীর ছেলে মোঃ মুনছুর গাজী, গহর গাজীর ছেলে আব্দুল ম‌জিদ, মৃত আব্দুল হা‌মিদ গাজীর ছেলে মোঃ তাহা‌জ্জেদ মোল‌্যা, সম‌শের গাজীর ছেলে আব্দুর র‌হিম ও মীর রহমত আলীর ছেলে মীর আব্দুল কাউয়ুম জানান, ২০ বছর আগে ৫ বছরের জন্য তাদের জমি ইজারা গ্রহণ করেন কাশিমাড়ী ইউনিয়নের সমশের ঢালী নামের এক প্রভাবশালী ব্যক্তি ৷ ইজারা শেষ হলেও সাবেক সংসদ সদস্যের সহযোগিতায় জমি ছাড়েননি তিনি। কিন্তু তারা জমিতে লোনাপানি ঢুকাতে দিতে চান না। তারা অন্যান্য এলাকার মতো ধান চাষ করতে চান ৷

তারা আরও বলেন, এসব জমিতে লোনা পানি তোলার জন্য বেড়িবাধে বাক্সকল বসানোয় রাস্তাগুলোর চরম ক্ষতি হচ্ছে ৷ নবনির্মিত রাস্তা বসে গেছে ৷ অন্যদিকে কিছু স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ দুপাশ ভাঙ্গনের কবলে পড়েছে ৷ সরকার প্রতিনিয়ন এই বেড়িবাঁধ রক্ষার্থে কোটি কোটি টাকা বাজেট দিয়েও রক্ষা করতে পারছে না।

তারা এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১০

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১১

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৩

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৪

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৫

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৭

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৮

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৯

এসিসির সভায় প্রথমবার তামিম

২০
error: Content is protected !!