বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩ জুলাই ২০২৩, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১২ কেজি এলপিজির দাম কমে ৯৯৯ টাকা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ৭৫ টাকা কমিয়েছে।

সোমবার (৩ জুলাই) বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দাম জানানো হয়।
সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। নতুন এই দাম সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। জুনে দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালি রান্নার কাজে।

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন নতুন এই দাম ঘোষণা করেন। ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

বিইআরসির নতুন দাম অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ৮৩ টাকা ২১ পয়সা, যা গত মাসে ছিল ৮৯ টাকা ৪৮ পয়সা। এই হিসেবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম বাড়ানো হয়নি। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৪৬ টাকা ৫৯ পয়সা, যা এত দিন ছিল ৫০ টাকা ৯ পয়সা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!