বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৪ জানুয়ারি ২০২৪, ২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল

আলী আজীম, মোংলা (বাগেরহাট): রাষ্ট্র ও সংবিধান বিরোধী ‘নারী নেতৃত্ব হারাম’ বলে জামায়াতের সাথে সুর মিলিয়ে বক্তব্য দেওয়ায় মোংলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারাদারের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শনসহ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে হাজারো নারী।

রোববার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মোংলার দিগরাজ বাজার এলাকায় ২নং বুড়িরডাঙ্গা ইউনিয়ন নারী সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নারীনেত্রীরা বলেন, এ দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, রয়েছে নারী সংসদ সদস্যও। সরকারি সামরিক-বেসামরিক বাহিনীসহ দেশের নানা প্রতিষ্ঠানের বিভিন্ন পদেও রয়েছেন নারীরা। বর্তমান সরকার সর্বক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিয়ে অধিকার সংরক্ষণ ও প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সেখানে ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার রাষ্ট্র ও সংবিধানবিরোধী বক্তব্য দিয়ে দেশের পুরো নারী সমাজকে অপমান ও অসম্মান করেছেন। তাই রাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করায় ইকরাম ইজারদারকে ইউপি চেয়ারম্যান পদ থেকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। তাঁকে অপসারণ ও গ্রেপ্তার না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তব্য দেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদিকা স্থুতি সরকারসহ সংখ্যালঘু নারী নেত্রীরা।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ইদ্রিস আলী ইজারদারের ঈগল প্রতীকের নির্বাচনী পথসভায় তাঁরই (প্রার্থীর) ভাইপো সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার বলেন, নারী নেতৃত্ব হারাম, আমরা গজবের মধ্যে নিমজ্জিত রয়েছি। নারীরা সমাজনীতি আর রাজনীতির কী বুঝেন?

তাঁর এ বক্তব্য বিতর্কের জন্ম দিলে ফুঁসে উঠেন মোংলার সর্বস্তরের নারী সমাজ। তারই প্রতিবাদে ও বিচার দাবিতে আজ এ বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয় নারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া, ঘুরে দাঁড়ানোর আশায় শিল্প ও রপ্তানি খাত

বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশ ইন’ ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

১৫ অঞ্চলের নদীবন্দরে সংকেত

ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

মৌতুসামির কাছে আটকে গেল পর্তুগাল

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

১০

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

১১

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১২

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

১৩

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৪

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

১৫

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

১৬

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১৮

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১৯

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

২০