বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ মার্চ ২০২৪, ১২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের জন্মদিনে বুর্জ খলিফায় ‘রাজকুমার’র ট্রেলার উন্মোচন

বিনোদন ডেস্ক | “আমরা মরুর বুক থেকে রাজকুমার সিনেমার প্রমোশন শুরু করতে চাই। আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। ওইদিন বুর্জ খলিফায় ‘রাজকুমার’র ট্রেলার উন্মোচন করা হবে। আমরা সেই চেষ্টায় আছি। এজন্য সব ফর্মালিটি সেরে ফেলছি। দুই/একদিনের মধ্যে কনফারমেশনও পেয়ে যাব। ”- কথাগুলো বললেন শাকিব খান অভিনীত ‘রাজকুমার’র সিনেমার প্রযোজক আরশাদ আদনান।
শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘রাজকুমার’ মুক্তি দেওয়া হবে বলেও জানান এই প্রযোজক।

বুধবার (২০ মার্চ) রাজধানীর গুলশান ক্লাবে ‘রাজকুমার’ সিনেমার পক্ষ থেকে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। যেখানে সিনেমা সংশ্লিষ্টরা ছাড়াও উপস্থিত ছিলেন সংবাদকর্মীরা। সেখানেই এসব তথ্য জানানো হয়।

এদিকে এই আয়োজনে ‘রাজকুমার’কে আন্তর্জাতিক মানের সিনেমা উল্লেখ করে শাকিব খান। তিনি বলেন, ‘রাজকুমার’ এমন একটা সিনেমা, যেটাকে সত্যিকার অর্থে আমরা ইন্টারন্যাশনাল সিনেমা বলছি। বহু দেশে একসঙ্গে সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে। যেসব দেশে বাংলা সিনেমা চলতো না, সেসব দেশে ‘প্রিয়তমা’ গর্বের সঙ্গে চলেছে। ইতালি থেকে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ অনেক দেশে মুক্তি পেয়েছে। এর চেয়েও বড় পরিসরে এবার ‘রাজকুমার’ রিলিজ হচ্ছে।

তিনি আরও বলেন, ‘রাজকুমার’ বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে গর্বিত করবে। সবাইকে ভাবাবে, আরে আমাদের সিনেমা এতদূর চলে গেছে! এত ভালো হয়েছে! দেখলে মনে হবে, ‘প্রিয়তমা’র চেয়ে অনেক বড়, লার্জার দ্যান লাইফ সিনেমা এটি। আমি এই সিনেমাটি নিয়ে অনেক গর্বিত। আমার নিজের ক্যারিয়ারে এত বড় আয়োজনের সিনেমাতে আর কাজ করা হয়নি।

অনুষ্ঠানে সাদামাটাভাবে অংশ নেওয়া শাকিব বলেন, আমি এসেছি খুব সাদামাটাভাবে, খুব সিম্পলভাবে এসেছি। নো মেকআপ, নো গেটআপ। আমি আমার সহকর্মী বিনোদন সাংবাদিকদের কাছে এসেছি। উদ্দেশ্য একসাথে কিছু ভালো সময় কাটাতে।

‘রাজকুমার’ সিনেমার নির্মাতা হিমেল আশরাফ জানান, আজ (২০ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনও কনটেন্ট প্রকাশ করছেন না। বরং আগামী সপ্তাহ থেকেই প্রচারণার মূল কার্যক্রম শুরু করবেন তারা।

‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কোর্টনি কফি। দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং নিউ ইয়র্কে দীর্ঘ সময় নিয়ে সিনেমাটির শুটিং হয়েছে। আসন্ন রোজার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

১

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

২

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৪

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

৫

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

৭

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

৮

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

৯

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১০

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১১

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৩

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৪

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

১৫

শামীমকে হত্যার উস্কানিদাতা ফজলুল হককে ধরিয়ে দিতে লেখক মহিউদ্দিন মোহাম্মদের পুরস্কার ঘোষণা

১৬

বিশ্ব মেরুদণ্ড দিবসে আলোচনা : উন্নত চিকিৎসায় সরকারি হাসপাতালে স্পাইন ইউনিট চালুর দাবি

১৭

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১৮

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

১৯

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

২০